ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২
Logo
logo

কাতারের আমিরের কড়া নির্দেশ! যুদ্ধের ছায়ায় আকাশসীমা রক্ষায় সামরিক প্রস্তুতি বাড়ানোর হুমকি—আল উদেইদ ঘাঁটি নিয়ে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

কাতারের আমিরের কড়া নির্দেশ! যুদ্ধের ছায়ায় আকাশসীমা রক্ষায় সামরিক প্রস্তুতি বাড়ানোর হুমকি—আল উদেইদ ঘাঁটি নিয়ে উত্তেজনা

গতকাল বুধবার সেনাবাহিনীর এয়ার অপারেশন্স সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন তামিম বিন হামাদ। সেখানে কাতারের সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে সামরিক বাহিনীর অপারেশন বিভাগের অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধি এবং দেশের আকাশসীমা এবং জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

কাতারের আমিরের দপ্তর এমিরি দিওয়ান থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মনোযোগ সহকারে এসব তথ্য শোনেন এবং আকাশ ও জলসীমা রক্ষায় আরও জোরদার পদক্ষেপ নিতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাব দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটিতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সেনাঘাঁটি আছে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি।
কাতারের আমিরের এই নির্দেশে দেশটির আকাশসীমা এবং সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধের ছায়ায় কাতার কীভাবে নিরাপত্তা বজায় রাখবে—সেটাই এখন সবার চোখে।