ঢাকা, রবিবার, জুন ৭, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

তেহরানে ইসরায়েলের ভয়ংকর হামলা! পাল্টা ইরানের মিসাইল, আকাশে ধ্বংসের দাবি ইসরায়েলের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

তেহরানে ইসরায়েলের ভয়ংকর হামলা! পাল্টা ইরানের মিসাইল, আকাশে ধ্বংসের দাবি ইসরায়েলের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরানের রাজধানী Tehran–এ ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার Israel।
বাংলাদেশ সময় শনিবার ভোর প্রায় পৌনে ৫টার দিকে Israel Defense Forces (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, ইসরায়েলি বিমানবাহিনী তেহরানে ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালাচ্ছে।
আইডিএফের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া আসে Iran থেকে। দেশটি থেকে দুই দফায় মিসাইল ছোড়া হয় বলে জানা গেছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম The Times of Israel দাবি করেছে, সর্বশেষ এই হামলায় ইরান খুব কম সংখ্যক মিসাইল ব্যবহার করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ছোড়া মিসাইলগুলোর বেশিরভাগই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও বাড়ছে দুশ্চিন্তা।