ঢাকা, রবিবার, জুন ৭, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

পারস্য উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

পারস্য উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি

ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস আইআরজিসি পারস্য উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনা ঘটে হরমুজ প্রণালী ব্যবহার করে যাতায়াতের সময়, যা ইরানের নিষেধাজ্ঞার বাইরে।

আইআরজিসি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম-এ পোস্ট করা বিবৃতিতে জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল প্রিমা নামের ট্যাঙ্কার জাহাজ, তবে জাহাজটি কোন দেশের তা প্রকাশ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বারবার সতর্ক করেছি যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। কিন্তু প্রিমা এই সতর্কবার্তা অগ্রাহ্য করেছে।”

হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বব্যাপী চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০% এই পথ ব্যবহার করে।

কারণেই হরমুজ প্রণালীকে বলা হয় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই রুট ব্যবহার করেই পশ্চিমা বিশ্বের জন্য তেল রপ্তানি করে। প্রণালী বন্ধ থাকলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বাড়ার পর আইআরজিসি হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে। কিছু জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনস-এর তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টি তেলবাহী জাহাজে হামলা করেছে ইরান।