ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরান আজারবাইজানকে সতর্ক করল: মুসলিম দেশ হিসেবে ইসরায়েলিদের বের করতে নির্দেশ, নিরাপত্তা নিশ্চিত”


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৬:০৩ এএম

ইরান আজারবাইজানকে সতর্ক করল: মুসলিম দেশ হিসেবে ইসরায়েলিদের বের করতে নির্দেশ, নিরাপত্তা নিশ্চিত”

নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মুসলিম দেশ হিসেবে ইসরায়েলিদের দেশ থেকে বের করার আহ্বান জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আজারবাইজান অন্যতম। তবে তাদের দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে।

রোববার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়,
“আমরা আমাদের প্রতিবেশী আজারবাইজানকে আহ্বান জানাচ্ছি, মুসলিম দেশ হিসেবে এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে, আপনার দেশ থেকে ইহুদিবাদী বা ইসরায়েলিদের বের করুন। আপনাদের নাগরিক এবং আমাদের দেশকে ঝুঁকিতে ফেলবেন না।”

এর আগে গতকাল আজারবাইজানে ড্রোন হামলার চেষ্টা হয়। আজারবাইজান অভিযোগ করেছে, এই হামলা ইরানের দ্বারা পরিচালিত হয়েছে। তবে ইরান এখন পর্যন্ত এই হামলার কোনো তথ্য স্বীকার করেনি।

এরপরের দিনই আজারবাইজানকে সরাসরি ইসরায়েলিদের দেশ থেকে বের করার আহ্বান জানানো হলো।