এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০৬:০৩ এএম

দখলদার ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বাংলাদেশ সময় রাত প্রায় ২টা এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মিসাইল হামলার আগে ইসরায়েলি শহর কিরাত সামোনা লক্ষ্য করে রকেটও ছোড়া হয়।
উল্লেখযোগ্য, হিজবুল্লাহর এই হামলার প্রায় একই সময়ে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এভাবেই ইরান ও লেবাননের যৌথ প্রতিশোধ ইসরায়েলের উপর শক্তিশালী ও কঠোর বার্তা দিচ্ছে।