এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। শনিবার রাতজুড়ে একাধিকবার ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় রোববার সকাল প্রায় ৭টার দিকে জানায়, নতুন এই মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে।
হঠাৎ সাইরেন বেজে ওঠায় অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয় বলে জানা গেছে।
খবরে বলা হয়েছে, আগের তুলনায় ইরানের মিসাইল ছোড়ার পরিমাণ কিছুটা কমেছে। তবে রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে এসব মিসাইলের কোনোটি সরাসরি কোথাও আঘাত হেনেছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।