ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিয়ে সরাসরি খুশি নন ট্রাম্পের প্রতিক্রিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিয়ে সরাসরি খুশি নন ট্রাম্পের প্রতিক্রিয়া

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় খুশি নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ব্রায়ান কিলমিড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় এ তথ্য জানিয়েছেন।

রোববার তিনি লিখেছেন, হোয়াইট হাউসে যোগাযোগ করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে বলেছেন, “আমি খুশি নই।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিহত হওয়ার ৯ দিনের মধ্যে তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে ইরানের প্রভাবশালী সংস্থা দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

মোজতবা খামেনির পুরো নাম আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনি। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন।

এদিকে সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যে-ই হোন— তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে। নইলে তিনি বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রতিক্রিয়া ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে। নতুন নেতৃত্বকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মাত্রা বাড়তে পারে।