ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরানের হামলায় ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০২:০৩ এএম

ইরানের হামলায় ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংস

দখলদার ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইরান। খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানিয়েছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকে সরাসরি লক্ষ্য করা হয়েছে।

মুখপাত্র বলেন, ইসরায়েলের হাইফা শহরের তেল ও গ্যাস শোধনাগার এবং মজুদ ট্যাংকগুলো এই হামলার মূল লক্ষ্য ছিল। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেলআবিবের কাছের একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারও ধ্বংস হয়েছে।

ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ অভিযানটি এখন ৩৩তম দফায় প্রবেশ করেছে। সশস্ত্র বাহিনী জানায়, ইরানের তেল ডিপোতে ইসরায়েলের হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে।

এই হামলার ফলে ইসরায়েলের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযান চলমান প্রতিশোধমূলক কৌশলের অংশ এবং ইরান তার জাতীয় সম্পদ ও নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ সচেষ্ট।