ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরান হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে, সামুদ্রিক তেল রুটের নিরাপত্তা হুমকির মুখে পড়ল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০২:০৩ এএম

ইরান হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে, সামুদ্রিক তেল রুটের নিরাপত্তা হুমকির মুখে পড়ল

ইরান ইতিমধ্যেই তেল পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে। এর আগে মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছিলেন, ইরানি সেনারা প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছেন।

নতুন তথ্য অনুযায়ী, ইরান এই মাইন বসানো কার্যক্রম কার্যত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত খুব বেশি মাইন স্থাপন করা হয়নি।

সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইজন মার্কিন গোয়েন্দা জানিয়েছেন, গত কয়েক দিনে ইরানি বাহিনী কয়েক ডজন মাইন স্থাপন করেছে।
তাদের ছোট জাহাজ ও মাইন স্থাপনকারী ৮০ শতাংশ এখনো সক্রিয় আছে। এর মানে ইরানি বাহিনী চাইলে হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন বসাতে পারবে।

বর্তমানে ইরানের নৌবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা এমন অস্ত্রশক্তি রাখে, যার মাধ্যমে পুরো প্রণালী জুড়ে মাইনের জাল তৈরি করা সম্ভব। এছাড়া জাহাজের কাছে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা এবং মিসাইল ছুড়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

গত সপ্তাহে বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ চলাচল করার চেষ্টা করে, তা জ্বালিয়ে দেওয়া হবে।