ঢাকা, রবিবার, জুন ৭, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ইরান ঘোষণা করল ‘চোখের বদলে চোখ’, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করার হুমকি দিলো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০২:০৩ এএম

ইরান ঘোষণা করল ‘চোখের বদলে চোখ’, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করার হুমকি দিলো

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘চোখের বদলে চোখ’ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি বলেছেন, তাদের অবকাঠামোতে আক্রমণ হলে ইরানও একই ব্যবস্থা নেবে।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করে গালিবাফ লিখেছেন,
“শত্রুদের জানা উচিত, তারা যা কিছু করবে, তার তাত্ক্ষণিক এবং সমান জবাব তারা পাবে। আজ আমরা ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করছি, কোনো ছাড় বা ব্যতিক্রম ছাড়াই। যদি তারা আমাদের অবকাঠামোর ওপর হামলা চালায়, আমরা তাদের অবকাঠামোকে লক্ষ্য করব।”

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের তেল ডিপোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই কঠোর হুঁশিয়ারি এসেছে। গালিবাফের বক্তব্যের মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানাচ্ছে, আঘাতের জবাব দেওয়া তাদের নীতি এবং তারা প্রতিরোধে কোনো ছাড় দেবে না।