ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

নাহিদ রানা ফাইফার শিকার, পাকিস্তানের ওপেনিং ভেঙে ৭৭ রানে ৭ উইকেট হারালো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

নাহিদ রানা ফাইফার শিকার, পাকিস্তানের ওপেনিং ভেঙে ৭৭ রানে ৭ উইকেট হারালো

মিরপুরে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা। পাকিস্তানের ইনিংসের প্রথম ৫ উইকেট তিনি নিজের প্রথম ৫ ওভারের মধ্যে শিকার করেছেন। এটি তার ক্যারিয়ারের প্রথম ফাইফার।

নতুন বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, তবে কোনো উইকেট আনতে পারেননি। ফলে ইনিংসের সপ্তম ওভারেই বাংলাদেশ স্পিন আক্রমণে যায়। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজে বোলিংয়ে আসেন, কিন্তু তাতেও উইকেটের দেখা মেলেনি।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই নাহিদ দলকে ব্রেকথ্রু এনে দেন। ওভারের শেষ বলে আফিফ হোসেনের হাতে ধরা পড়ে সাহিবজাদা ফারহান, ২৭ রান করে ফিরে গেলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

পরবর্তী চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা’কে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। এতে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে।

১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজ। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভসে ক্যাচ করান তিনি। ২৩তম ওভারে হোসাইন তালাতকে লেগ বিফোরে আউট করে বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তান মাত্র ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে।