এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান এখন ভালো আছেন। গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এই শিল্পী।
চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে।
এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসায় বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।
সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই পাপারাজ্জির ভিড় লেগে থাকে এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় না রেখে এসব তথ্য বাইরে আসার কারণে ‘ভাইজান’ অসন্তোষ প্রকাশ করেছেন।