ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

দক্ষিণী তারকা বিজয়-তৃষা সম্পর্কের কারণে বিতর্ক তুঙ্গে, স্ত্রীর বিবাহবিচ্ছেদ ও রাজনীতিতেও প্রভাব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

দক্ষিণী তারকা বিজয়-তৃষা সম্পর্কের কারণে বিতর্ক তুঙ্গে, স্ত্রীর বিবাহবিচ্ছেদ ও রাজনীতিতেও প্রভাব

দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে এবার এই গুঞ্জন আর কেবল রূপালি পর্দার মধ্যে সীমাবদ্ধ নেই; তা পৌঁছেছে আদালত থেকে শুরু করে রাজনীতির ময়দান পর্যন্ত।

বিজয়ের সাজানো সংসারে এই সম্পর্কের কারণে বিবাহবিচ্ছেদের আবেদন দিচ্ছেন তার স্ত্রী। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত হয়ে তৃষাকে নিয়ে হাজির হয়েছিলেন বিজয়। জনসম্মুখে এই ঘনিষ্ঠতা বিতর্ককে আরও তীব্র করেছে। সমালোচকরা বলছেন, “তৃষার সঙ্গে জনসম্মুখে উপস্থিত হওয়াই তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করছে।”

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) থেকে প্রার্থী হতে যাচ্ছেন বিজয়। তবে নির্বাচনের আগে দলের ভেতরেই বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি ছেড়ে বিজয়ের দলে যোগ দেওয়া এক মহিলা নেতা সরাসরি তোপ দেগেছেন। তিনি বলেন,
“রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও অধিকারের প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজ পরিবারকে সম্মান দেওয়া উচিত। একজন নেতার চরিত্রে নারীদের প্রতি সম্মান থাকা জরুরি।”

বিজয় নারী দিবসের অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদের বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের অহেতুক সময় নষ্ট করার প্রয়োজন নেই।” তবে এই মন্তব্য আগুনে জল ঢালার বদলে বিতর্ককে আরও বাড়িয়েছে। ওই মহিলা নেতার দাবি,
“যদি একজন পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিতে না পারেন, তিনি সাধারণ নারীদের কীভাবে সম্মান দেবেন?”