এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ইরাক-সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েল বিমান অভিযান চালিয়েছে, এতে নিহত হয়েছেন ৯ জন ইরানপন্থি যোদ্ধা এবং আহত হয়েছেন আরও ১০ জন।
ইরাকের নিরাপত্তা বিভাগের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরাত দিয়ে এএফপি জানায়, নিহত এবং আহতরা হারকাত আনসার আল্লাহ আল আওফিয়া নামের একটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠী ইরানের সমর্থিত এবং তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্র সরকারের প্রতি অনুগত।
যে এলাকায় বিমান অভিযান চালানো হয়েছে, সেখানে এই গোষ্ঠীর ঘাঁটি ছিল, যা ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল।
ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসা চলছে।