ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬ | ৭ চৈত্র ১৪৩২
Logo
logo

ইরবিলে যৌথ ঘাঁটিতে ড্রোন হামলা, আহত ফ্রান্সের ছয় সেনা; কে চালাল হামলা রহস্যই রয়ে গেল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০২:০৩ পিএম

ইরবিলে যৌথ ঘাঁটিতে ড্রোন হামলা, আহত ফ্রান্সের ছয় সেনা; কে চালাল হামলা রহস্যই রয়ে গেল

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহের মধ্যেই এবার ইরাকে ড্রোন হামলার শিকার হলো ফরাসি সেনারা। ইরাকের একটি সামরিক ঘাঁটিতে চালানো এই হামলায় ফ্রান্সের ছয়জন সেনা আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলের গভর্নর ওমেদ কোসনাও।

গভর্নর কোসনাও জানান, পেসমারগা ও ফরাসি সেনাদের যৌথ একটি ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় সেখানে দায়িত্ব পালন করছিলেন ফরাসি সেনারা।

তবে আহত সেনাদের অবস্থা কতটা গুরুতর—নাকি তারা সামান্য আহত হয়েছেন—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরবিলের গভর্নর। একইসঙ্গে এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়টিও স্পষ্ট করা হয়নি।

এদিকে সাম্প্রতিক কয়েকদিন ধরে ইরাকে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো পশ্চিমা দেশগুলোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ফরাসি সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন হামলা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।