এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানের বিভিন্ন জায়গায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে।
তেহরানে হামলায় ইরান সরকারের গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করা হচ্ছে বলে ইসরায়েলি সেনারা জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই তেহরানের বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে। এ পর্যন্ত ইরানে প্রায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। অবকাঠামোর ক্ষতি এবং মানুষের মৃত্যু ক্রমবর্ধমান হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে।