ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ১ চৈত্র ১৪৩২
Logo
logo

খারগ দ্বীপ হামলার পর আইআরজিসি ঘোষণা, আমিরাতে সব মার্কিন আস্তানা এখন বৈধ লক্ষ্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

খারগ দ্বীপ হামলার পর আইআরজিসি ঘোষণা, আমিরাতে সব মার্কিন আস্তানা এখন বৈধ লক্ষ্য

ইরানের খারগ দ্বীপে মার্কিন সামরিক হামলার পর, সংযুক্ত আরব আমিরাত-এ অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার আমিরাতকে সতর্ক করে আইআরজিসি জানিয়েছে, দ্বীপে হামলার পর থেকে আমিরাতে অবস্থিত সব মার্কিন আস্তানা এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার অধিকার অনুযায়ী, আমিরাতের বিভিন্ন শহরে আশ্রয় নেওয়া মার্কিন শত্রু, তাদের ক্ষেপণাস্ত্রের উৎসস্থল, বন্দর ও ডক, এবং মার্কিন সৈন্যদের আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরানের অধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ-এ প্রকাশিত বিবৃতিতে, আমিরাতের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, জনবহুল এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর, ডক এবং মার্কিন সামরিক স্থাপনাগুলোর থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তেহরান এই বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের বন্দর এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে।

আইআরজিসি বেসামরিক নাগরিকদের দ্রুত আমিরাতের বন্দর এলাকা খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধও করেছে।