ঢাকা, রবিবার, মার্চ ১৫, ২০২৬ | ১ চৈত্র ১৪৩২
Logo
logo

ইরানের বিপ্লবী গার্ড নেতানিয়াহুকে হত্যা করার শপথ নিলো, উত্তেজনা মধ্যপ্রাচ্যে বৃদ্ধি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ইরানের বিপ্লবী গার্ড নেতানিয়াহুকে হত্যা করার শপথ নিলো, উত্তেজনা মধ্যপ্রাচ্যে বৃদ্ধি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার শপথ নিয়েছে ইরানের অভিজাত বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, “যদি এই জায়নবাদী অপরাধী প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) এখনও বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া এবং হত্যা করার অভিযান চালিয়ে যাব।”

ইরানের এই প্রভাবশালী সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অভিযানে তারা কোনো অবস্থাতেই পিছু হটবে না। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।