ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ঢাকায় কিউইদের বিশাল বহর! বাংলাদেশে নামল নিউজিল্যান্ড দল, সিরিজ ঘিরে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

ঢাকায় কিউইদের বিশাল বহর! বাংলাদেশে নামল নিউজিল্যান্ড দল, সিরিজ ঘিরে উত্তেজনা

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বড় একটি স্কোয়াড নিয়ে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। মোট ২৬ জনের বহর নিয়ে গতকাল রাত ১১টায় ঢাকায় পৌঁছায় কিউইরা। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে তারা সরাসরি টিম হোটেলে উঠেন।

এর আগে আরও তিনজন খেলোয়াড় ঢাকায় আসেন। তারা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছিলেন। পরে রাতের ফ্লাইটে দলের বাকি সদস্যরা—খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টসহ আরও ২২ জন ঢাকায় পৌঁছান।

সিরিজের সূচি

বাংলাদেশ সফরে প্রথম ওয়ানডে ম্যাচ হবে ১৭ এপ্রিল, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল।

এরপর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল হবে প্রথম দুইটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে, আবারও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।