এনবিএস ডিজিটাল ডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

শান্ত সমুদ্রের নীল জলরাশির নিচে যখন বারুদের গন্ধ মিশে যায়, তখন বুঝতে হবে বিশ্ব রাজনীতি এক ভয়াবহ অগ্নিগিরির মুখে দাঁড়িয়ে। পারস্য উপসাগর থেকে ওমান সাগর—শান্তির সুবাতাস আজ সেখানে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি মাত্র হুঙ্কার আজ কাঁপিয়ে দিচ্ছে হোয়াইট হাউস থেকে শুরু করে ব্রাসেলসের নীতিনির্ধারকদের।