ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

টানা ৫ ম্যাচেও জয়হীন কলকাতা নাইট রাইডার্স, এবার শাস্তির মুখে অধিনায়ক রাহানে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

টানা ৫ ম্যাচেও জয়হীন কলকাতা নাইট রাইডার্স, এবার শাস্তির মুখে অধিনায়ক রাহানে

এই মৌসুমে দুঃসময় যেন কাটছেই না আজিঙ্কা রাহানের। আইপিএলে চরম হতাশাজনক অবস্থায় আছে কলকাতা নাইট রাইডার্স—প্রথমবারের মতো কোনো মৌসুমে প্রথম পাঁচ ম্যাচেই জয়হীন রইল দলটি। এর মাঝেই আরও বড় ধাক্কা, আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি পেলেন অধিনায়ক রাহানে।

গতকাল মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েন রাহানে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের নিয়ম অনুযায়ী, আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা (ন্যূনতম স্লো ওভার রেট অপরাধ) ভাঙার কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স প্রথমবার এই ধরনের অপরাধ করায় অধিনায়ক হিসেবে রাহানেকেই এই শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে একই কারণে আরও কয়েকজন বড় অধিনায়কও শাস্তি পেয়েছেন। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার দুই ম্যাচে মোট ৩৬ লাখ টাকা জরিমানা দেন। পাশাপাশি গুজরাট টাইটান্সের শুভমান গিল, চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াও ১২ লাখ টাকা করে জরিমানার মুখে পড়েছিলেন।

এবার সেই তালিকায় পঞ্চম অধিনায়ক হিসেবে যুক্ত হলেন আজিঙ্কা রাহানে।