এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে মাঝেমধ্যেই দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের সংখ্যা নিয়ে খুব একটা তাড়াহুড়ো করেন না তিনি। সমসাময়িক অনেকের তুলনায় কেন তাকে কম কাজ করতে দেখা যায়—সেই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন এবং কাজের ধরণ নিয়ে খোলামেলা কথা বলেন স্পর্শিয়া। পর্দায় তাকে দেখে অনেকের মনে নানা ধারণা তৈরি হলেও বাস্তবে তিনি নিজেকে বেশ সাধারণ এবং একটু অলস বলেই মনে করেন।
নিজের ব্যক্তিগত জীবন ও কাজের ধরন নিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন,
“আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস। আর আমার জীবনে যেহেতু খুব বেশি ডিমান্ড নেই, আমি খুবই সাধারণ মানুষ।”
তারকা জীবন নিয়ে মানুষের ভেতরে অনেক সময় ভুল ধারণা তৈরি হয়—সেটাও স্পষ্ট করেন তিনি। অভিনেত্রীর ভাষায়,
“আমাকে বাইরে থেকে দেখে অনেকেই ভাবে আমি খুব মুডি বা আমার লাইফস্টাইল খুব হাই-ফাই। আসলে এমন কিছুই না।”
সবশেষে নিজের জীবনযাপন নিয়ে আরও সহজভাবে তিনি বলেন,
“আমি খুবই সাধারণ মানুষ, আমার জীবনযাপনও খুব সাধারণ। আমার জীবনে খুব বেশি চাওয়া-পাওয়া নেই। তাই কম কাজ করলেও আমার চলে।”