ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

সালমান সাহায্য করলে সমস্যা কোথায়?”—সমালোচকদের কড়া জবাব দিলেন ডেইজি শাহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

সালমান সাহায্য করলে সমস্যা কোথায়?”—সমালোচকদের কড়া জবাব দিলেন ডেইজি শাহ

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় ডেইজি শাহর যাত্রা শুরু হয়েছিল সালমান খানের হাত ধরেই। ‘জয় হো’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি। তবে ক্যারিয়ারের শুরু থেকেই তাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে—তার সাফল্যের পেছনে কি শুধুই সালমান খানের অবদান?

দীর্ঘদিন নীরব থাকার পর এবার সেই সমালোচনার জবাব দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেইজি শাহ নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। সালমান খানের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, “সালমান যদি আমাকে সাহায্য করে থাকেন, তাতে প্রশ্নের কী আছে?”

ডেইজির মতে, কোনো নারী সফল হলেই তার পেছনে কোনো প্রভাবশালী পুরুষের হাত রয়েছে—এমন ধারণা সমাজে অনেক পুরোনো একটি সমস্যা। তিনি বলেন, “অনেকেই মনে করেন, কোনো নারী যদি বড় কিছু অর্জন করেন, তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তির হাত আছে। এটা আসলে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা।”

তিনি আরও জানান, ইন্ডাস্ট্রিতে একে অপরকে সাহায্য করা খুবই স্বাভাবিক বিষয়। তাই শুধুমাত্র কারো সহায়তার ওপর ভিত্তি করে একজনের পুরো সাফল্যকে বিচার করা ঠিক নয়।

ডেইজির ভাষায়, সালমান তাকে বড় পর্দায় সুযোগ করে দিলেও, টিকে থাকতে হয়েছে নিজের মেধা ও কঠোর পরিশ্রমের জোরেই।

তিনি আরও বলেন, ছবিটি মুক্তির সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলেছিল। অনেক দর্শক ভুলভাবে মনে করেছিলেন সিনেমাটির সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাত জড়িত, যদিও বাস্তবে তা ছিল না।

এছাড়া তিনি দাবি করেন, ‘পেইড পিআর’-এর মাধ্যমে পরিকল্পিতভাবে ছবিটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল, যা সিনেমার সাফল্যে প্রভাব ফেলে।