ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানের সঙ্গে চুক্তি হলে ইসলামাবাদে যাবেন ট্রাম্প, শান্তি আলোচনায় নতুন বড় মোড় এখন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

ইরানের সঙ্গে চুক্তি হলে ইসলামাবাদে যাবেন ট্রাম্প, শান্তি আলোচনায় নতুন বড় মোড় এখন

ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে সেই চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, তেহরান প্রায় সব দাবিই মেনে নিতে রাজি হয়েছে। এর মধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের সঙ্গে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। তবে এই সময়সীমা বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছেন তিনি। কারণ তার আশা, এর আগেই উভয় পক্ষ একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারবে।

তিনি ইঙ্গিত দেন, চলতি সপ্তাহের শেষের দিকে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে। তবে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন, যদি দ্বিতীয় দফার আলোচনায় কোনো সমঝোতা না হয়, তাহলে পরিস্থিতি আবারও সংঘাতে গড়াতে পারে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এখনো কার্যকর রয়েছে বলেও জানান তিনি।