ঢাকা, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে কেমন পিচ বসবে? প্রথম ম্যাচের সেই ধীর উইকেট কি আবার দেখা যাবে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ পিএম

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে কেমন পিচ বসবে? প্রথম ম্যাচের সেই ধীর উইকেট কি আবার দেখা যাবে?

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে স্লো উইকেটেই লড়তে হয় টাইগারদের। যেখানে নিউজিল্যান্ড বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে বসে। এখন দ্বিতীয় ম্যাচ নিয়ে আলোচনা—কেমন হবে উইকেট? ম্যাচের আগের দিন আজ রোববার নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন কিউই পেসার নাথান স্মিথ।

স্মিথের ধারণা, “মনে হচ্ছে দ্বিতীয় উইকেট প্রস্তুত করা হয়েছে। আমার মতে, প্রথম ম্যাচের কাছাকাছিই হবে উইকেট। আজকে উইকেট দেখেছি, কিছুটা ঘাসও ছিল। আশা করছি, কাছাকাছি রকমের পিচই থাকবে।”

তিনি আরও বলেন, “আমি জানি বাংলাদেশ আরও ভালো পিচ বানানোর চেষ্টা করছে। তাদের দলে বেশ ভালো পেস বোলার আছে, তারা নিজেদের কাজে লাগাতে চাইবে। অসম বাউন্স তো আমরা প্রত্যাশাই করেছিলাম, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। নেটে যেভাবে খেলেছি, ম্যাচেও সেভাবেই খেলেছি। সব মিলিয়ে প্রস্তুতি ভালোই ছিল।”

উইকেট বোঝার ব্যাপারেও কথা বলেন এই পেসার। বলেন, “ব্যাটারদের মধ্যে যোগাযোগ দারুণ ছিল। তাই ভালোভাবে বুঝেছি উইকেট কী আচরণ করছে। শরিফুলের প্রথম বলটা এত লো হয়ে গিয়েছিল যে নিক কেলি বোল্ড হতে বেঁচে যান। শরিফুল যে লেন্থে বল করেছে, আমরাও সেভাবেই হিট করতে চেয়েছি। স্টাম্পে বল করতে চেয়েছি। বাউন্স অসম ছিল, আর টিকনা দুর্দান্ত কিছু স্লোয়ার করেছিল। সেসব দারুণ ছিল। লম্বা সময় ধরে এ ধরনের বোলিং করেই সাফল্য পেয়েছি আমরা।”