এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সবসময়ই তার রূপ ও অভিনয়ের জন্য আলোচনায় থাকেন। তবে এবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নতুন করে বিতর্কে উঠে এসেছেন এই অভিনেত্রী।
মুম্বাইয়ের একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ঘটে যায় ঘটনাটি, যেখানে পাপারাজ্জিদের একজন তাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করেন। আর এতেই মুহূর্তে বদলে যায় শ্রুতির আচরণ।
‘কে মাম্মা বলল?’—মুহূর্তেই রেগে গেলেন শ্রুতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন শ্রুতি হাসান। নিয়ম অনুযায়ী তাকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা।
ছবি তোলার সময় হঠাৎই এক পাপারাজ্জি তাকে ‘মাম্মা’ বলে ডাকেন। এই শব্দ শুনেই হাঁটা থামিয়ে দেন অভিনেত্রী।
বিরক্ত হয়ে তিনি সরাসরি প্রশ্ন করেন,
“কে মাম্মা? আপনার মাম্মা নাকি? কী বলছেন আপনি?”
তার এই তীব্র প্রতিক্রিয়ায় মুহূর্তের জন্য থমকে যান উপস্থিত সবাই।
নেটদুনিয়ায় শুরু বিতর্ক, দুই ভাগে ভক্তরা
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।
একদল মনে করছেন, পাপারাজ্জিরা অনেক সময় তারকাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে শালীনতা অতিক্রম করেন। তাই শ্রুতির প্রতিক্রিয়া একদম স্বাভাবিক।
অন্যদিকে আরেক অংশের মত, দক্ষিণ ভারতে ‘আম্মা’ বা ‘মাম্মা’ শব্দটি অনেক সময় সম্মানসূচকভাবে ব্যবহার করা হয়। হয়তো সেই দৃষ্টিকোণ থেকেই ওই পাপারাজ্জি কথা বলেছিলেন।
তবে শ্রুতি হাসানের কাছে বিষয়টি ছিল সম্পূর্ণ অস্বস্তিকর ও অসম্মানজনক।
বিতর্কের বাইরে ব্যস্ত ক্যারিয়ার
ব্যক্তিগত জীবনের এই আলোচনার বাইরে পেশাগত দিক থেকে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রুতি হাসান।
২০২৬ সালে একাধিক বড় বাজেটের ছবিতে দেখা যাবে তাকে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো মালয়ালম তারকা দুলকার সালমানের সঙ্গে তার ছবি ‘আকাশমলো ওকা তারা’।
এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ ছবির সিক্যুয়েল এবং রজনীকান্তের বহুল আলোচিত ‘কুলি’ সিনেমাতেও দেখা যাবে তাকে। পরিচালক লোকেশ কানাগারাজের হাত ধরে অ্যাকশন লেডি হিসেবে নতুন রূপে ধরা দিতে চলেছেন এই অভিনেত্রী।