ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মধ্যপ্রাচ্যের চাপে থেমে গেল অস্ত্র চুক্তি, দখলদার শক্তির প্রভাবেই বদলে গেল সমীকরণ—ইরানের অবস্থানেই নতুন হিসাব!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

মধ্যপ্রাচ্যের চাপে থেমে গেল অস্ত্র চুক্তি, দখলদার শক্তির প্রভাবেই বদলে গেল সমীকরণ—ইরানের অবস্থানেই নতুন হিসাব!

১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে সুদানের কাছে আধুনিক সমরাস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের একটি বড় চুক্তি করেছিল পাকিস্তান। তবে সৌদি আরবের আপত্তির কারণে সেই চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র ও একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রায় তিন বছর ধরে সুদানের সেনাবাহিনী এবং র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) নামের প্যারামিলিটারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে বাইরের শক্তিগুলোর নিজস্ব স্বার্থ বাস্তবায়নের আশঙ্কাও বাড়ছে। একই সঙ্গে লোহিত সাগর তীরবর্তী এই গুরুত্বপূর্ণ দেশটির ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে।

এর আগে জানুয়ারিতে সুদান ও পাকিস্তানের মধ্যে এই চুক্তির কথা সামনে আসে, যা তখন প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল। গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ে। এরপর পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় এই চুক্তি এগিয়ে নেওয়া হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এই প্রকল্পে অর্থায়ন না করার সিদ্ধান্ত নেওয়ার পরই সৌদি আরব পাকিস্তানকে চুক্তিটি বাতিল করার ইঙ্গিত দেয়।

এ বিষয়ে জানতে চাইলে সৌদি সরকারের গণমাধ্যম কার্যালয় বা সুদানের সেনাবাহিনী কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্রগুলো আরও বলছে, কিছু পশ্চিমা দেশ সৌদি আরবকে আফ্রিকায় প্রক্সি যুদ্ধে জড়িয়ে না পড়ার পরামর্শ দিয়েছিল।

যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয়েই সুদানের চলমান সংঘাতের সমাধানে কূটনৈতিক পথের কথা বলছে, তবুও সৌদি আরব দীর্ঘদিন ধরে সুদানের সেনাবাহিনীকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে আরব আমিরাতের বিরুদ্ধে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থনের অভিযোগ উঠলেও দেশটি তা অস্বীকার করে আসছে।