ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্রকে কি সত্যিই বিশ্বাস করা যায়? ইতিহাসের পাতায় লুকানো কঠিন সত্য উঠে এলো নতুন বিশ্লেষণে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

যুক্তরাষ্ট্রকে কি সত্যিই বিশ্বাস করা যায়? ইতিহাসের পাতায় লুকানো কঠিন সত্য উঠে এলো নতুন বিশ্লেষণে

প্রখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ জর্জ ক্যাটসিয়াফিকাস, যিনি ৩০ বছরের বেশি সময় বোস্টনের ওয়েন্টওয়ার্থ ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করেছেন, আন্তর্জাতিক রাজনীতি ও গণ-আন্দোলন নিয়ে গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি ‘এশিয়াজ আননোন আপরাইজিংস’ এবং ‘ভিয়েতনাম ডকুমেন্টস’-এর লেখক ও সম্পাদক। তাঁর আলোচিত তত্ত্ব ‘ইরোস ইফেক্ট’ সামাজিক আন্দোলনের গবেষণায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এশিয়ার গণ-অভ্যুত্থান ও সাধারণ মানুষের অধিকার আন্দোলন নিয়েই তাঁর কাজের মূল ফোকাস।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক মিডল ইস্ট মনিটরে তিনি যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে একটি বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করেন, যা ২০ এপ্রিল অনলাইনে প্রকাশিত হয়।

বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হলো, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র বড় ধরনের কূটনৈতিক পরাজয়ের মুখে পড়েছে। ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা এখন বাস্তবতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করা হয়।

বিশ্লেষণে আরও বলা হয়, ট্রাম্প অতীতে ‘যুদ্ধ শুরু না করা’ এবং ‘শান্তির প্রেসিডেন্ট’ হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান অবস্থানেও তার সঙ্গে বিরোধ দেখা যাচ্ছে।

পরাজয়ের ধারণা ঢাকতে গিয়ে ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করা হয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি আদায়ের চেষ্টা করছেন তিনি। পাশাপাশি যারা তার অবস্থানের সঙ্গে একমত নন, এমনকি নিজের রাজনৈতিক সমর্থক শিবিরের কিছু অংশের বিরুদ্ধেও তিনি কঠোর অবস্থান নিচ্ছেন বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়।

আরও বলা হয়, ইরানি সভ্যতাকে লক্ষ্য করে কড়া মন্তব্য ও হুমকির পর ট্রাম্প বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও মন্তব্য করেছেন, যা বিশ্বরাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে।