ঢাকা, বুধবার, এপ্রিল ২২, ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

যুদ্ধেও থামেনি শিক্ষা! হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলের বড় অংশ মেরামত করে চমক দিল ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

যুদ্ধেও থামেনি শিক্ষা! হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলের বড় অংশ মেরামত করে চমক দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৩০০টি স্কুলের মধ্যে অর্ধেকেরও বেশি ইতোমধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী।

তিনি জানান, এখন পর্যন্ত ৭৭৫টি স্কুলের মেরামত সম্পন্ন হয়েছে।

কাজেমীর ভাষ্য অনুযায়ী, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে।

তিনি আরও জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামতের কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

কাজেমী বলেন, হামলার মধ্যেও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। যুদ্ধ চলাকালীন সময়েও শিক্ষার্থীরা সরাসরি ক্লাস এবং দূরশিক্ষণের মাধ্যমে পড়াশোনা চালিয়ে গেছে। এর মধ্যে ইরানিয়ান টেলিভিশন স্কুলও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিং সেবাও চালু রাখা হয়েছে। পাশাপাশি মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে বিভিন্ন স্কুলে স্মরণসভা আয়োজন করা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন শিক্ষার্থী ও শিক্ষিকা।