ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শান্ত-লিটনের দারুণ ফিফটি! ব্যাটিং বিপর্যয় সরিয়েই দারুণ লড়াই বাংলাদেশের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

শান্ত-লিটনের দারুণ ফিফটি! ব্যাটিং বিপর্যয় সরিয়েই দারুণ লড়াই বাংলাদেশের

চট্টগ্রামে শুরু থেকেই যেন দুঃস্বপ্ন দেখছিল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে সাইফ হাসান। অল্প কিছুক্ষণের মধ্যে তানজিদ তামিমও ফিরে গেছেন প্যাভিলিয়নে। ৯ রানের মধ্যে ২ উইকেট! তারপর সৌম্য সরকার আউট হতেই ধসে যাওয়ার আশঙ্কা জেগেছিল। কিন্তু না, সেখান থেকে দারুণ লড়াই শুরু করে দিল বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস মিলে দলের হাল ধরেছেন চতুর্থ উইকেটে। শুরুতে কিছুটা সাবধানে খেললেও পরে বোলারদের ওপর চড়াও হতে থাকেন দুই ব্যাটার। আর এর ফলেই দুজনেই তুলে নিয়েছেন দুর্দান্ত ফিফটি!

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬৬ রান। ক্রিজে আছেন শান্ত ও লিটন। তাদের ব্যাটেই এখন চট্টগ্রামের ম্যাচ জমে উঠেছে।

মূলত বিপর্যয়ের সেই জায়গা থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়াটা কোনো দলের পক্ষেই সহজ না। কিন্ত শান্ত-লিটন দেখালেন দারুণ মানসিক শক্তি। সিরিজ নির্ধারণী ম্যাচেও এখন আশার আলো দেখছে বাংলাদেশ।