ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আইপিএলে বিতর্ক! চেন্নাইয়ের বিপক্ষে ১৩ জন খেলিয়েছে মুম্বাই!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

আইপিএলে বিতর্ক! চেন্নাইয়ের বিপক্ষে ১৩ জন খেলিয়েছে মুম্বাই!

আইপিএলে এবার বিতর্ক ছাড়াল অন্য মাত্রায়। অভিযোগ উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এক ম্যাচে তারা ১৩ জন খেলিয়েছে! আর সেই ম্যাচটি ছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। কোথায় গেল নিয়ম? এমন প্রশ্ন উঠে গেছে।

ঘটনা কী? মুম্বাইয়ের একাদশে ছিলেন মিচেল স্যান্টনার। ফিল্ডিং করতে গিয়ে ক্যাচ ধরতে কাঁধে ব্যথা পান তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে মাঠ ছাড়তে হয় তাকে। তার জায়গায় ‘কনকাশন সাব’ হিসেবে নামানো হয় শারদুল ঠাকুরকে। প্রশ্ন হচ্ছে, কনকাশন সাব তো সাধারণত মাথায় চোট পেলেই হয়। স্যান্টনার তো কাঁধে চোট পেয়েছেন!

তার আগে ইমপ্যাক্ট সাব হিসেবে মোহাম্মদ গাজানফারের জায়গায় নামানো হয় দানিশ মালেওয়ারকে। মানে, মোট খেলোয়াড় পড়ে যায় ১৩ জন!

এর চেয়েও জটিল ব্যাপার হলো—মাঠ ছাড়ার আগে স্যান্টনার নিজের ৪ ওভারের কোটা পুরো করে বোলিং করে ফেলেন। তাহলে কনকাশন সাবের দরকার পড়ল কীভাবে?

এই বিতর্কে মুখ খুলেছেন মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি দাবি করছেন, নিয়মভঙ্গ হয়নি। কী বলছেন তিনি?

জয়াবর্ধনের ভাষ্য, ‘স্যান্টনার প্রথমে মাথায় ও গলায় আঘাত পেয়েছিল। পরে কাঁধে। সাজঘরে ফিরে মাথা ঘুরছিল তার। কাঁধে বরফ দেওয়া হলেও সে স্বস্তি পায়নি। তাই স্ক্যান করানোর জন্য পাঠানো হয়েছে।’

তবে প্রশ্ন থেকেই যায়। আইসিসির নিয়ম অনুযায়ী, কনকাশন সাব হওয়ার একমাত্র শর্ত হলো মাথায় আঘাত। স্যান্টনারের কী মাথায় আঘাত পেয়েছিল কীভাবে? সেটা এখনি পরিষ্কার নয়। বোর্ড এখন সিদ্ধান্ত নেবে এটা কি নিয়ম লঙ্ঘন কি না।