ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বিয়ে করেও ‘সিচুয়েশনশিপ’! জ্যাকি-রাকুলের সম্পর্কে ভাইরাল মন্তব্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

বিয়ে করেও ‘সিচুয়েশনশিপ’! জ্যাকি-রাকুলের সম্পর্কে ভাইরাল মন্তব্য

বলিউডে নতুন করে চর্চায় জ্যাকি ভাগনানি আর রাকুল প্রীত সিং। এই দম্পতি ২০২৪ সালে গোয়ার সমুদ্রসৈকতে বিয়ের পর এখন আবার আলোচনায়। কিন্তু কেন? কারণ জ্যাকি সম্প্রতি জানালেন, তাঁরা বিবাহিত হলেও আসলে ‘সিচুয়েশনশিপে’ আছেন!

লকডাউনের সময় প্রেম শুরু হয়েছিল তাদের। জাঁকজমকপূর্ণ বিয়ের পর এখন সবাই ভেবেছিল সুখী দাম্পত্য। কিন্তু জ্যাকির সাক্ষাৎকারটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর পড়ে গেল নতুন জল্পনা।

তো জ্যাকি আসলে কী বললেন? তিনি জানান, ‘আমরা বিবাহিত, ঠিকই—কিন্তু সিচুয়েশনশিপে আছি।’

এর মানে কী? জ্যাকি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এর মানে এই নয় যে আমাদের দায়বদ্ধতা নেই। আমরা একে অপরের প্রতি শতভাগ অনুগত। কিন্তু আমাদের মধ্যে কোনো অতিরিক্ত প্রত্যাশার চাপ নেই, কোনো বাঁধাধরা নিয়মও নেই।’

তিনি আরও জানান, ‘আমরা একে অপরের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি। যেমনটা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা করে।’

মজার ব্যাপার হলো, এই মন্তব্যের পর ভক্তরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। কেউ বলছেন ‘খোলামেলা সম্পর্কের প্রশংসা’, আবার কেউ বলছেন ‘বিয়ের পর সিচুয়েশনশিপ আবার কী?’

তবে জ্যাকি যাই বলুন, রাকুলে কিন্তু এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারকারা এলে নতুন করে চর্চা শুরু হবে বলেই মনে করছেন গপ্পো-সমালোচকেরা।