ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বৃষ্টিতে ভিজে শাক তোলা থেকে কুড়ুল হাতে মাটি কাটা! জয়া আহসানের অন্যরূপ দেখুন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

বৃষ্টিতে ভিজে শাক তোলা থেকে কুড়ুল হাতে মাটি কাটা! জয়া আহসানের অন্যরূপ দেখুন

চলচ্চিত্রের গ্ল্যামার আর আভিজাত্যের পর্দার আড়ালে জয়া আহসান কিন্তু সম্পূর্ণ অন্য এক মানুষ। যিনি আছেন প্রকৃতির মায়ায়, মাটির গন্ধে। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন। কিন্তু নিজের ছোট বাগানের ছবি আর ভিডিও দিয়েছেন ভক্তদের উপহার। আর সেটাই এখন ভাইরাল!

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, জয়া আহসান নিজ হাতে কুড়ুল দিয়ে মাটি আলগা করছেন। বৃষ্টিতে ভিজে নিজের বাগান থেকে শাক তুলছেন। একেবারে সাধারণ এক নারী, যিনি মাটি আর গাছকে ভালোবাসেন। ভক্তরা তো রীতিমতো মুগ্ধ!

ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি! আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আর খাবারের স্বাদের অনুভূতি—সবই মাটি থেকে আসে।’

তিনি আরও বলেন, ‘এ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’

প্রকৃতির এই অনুরাগী অভিনেত্রীর এই রূপ ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সত্যিই, পর্দার জয়া আর মাটির জয়া—দুই রকমেই অসাধারণ তিনি!