ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানকে গোপনে সাহায্যের অভিযোগ! আমেরিকার কঠিন অ্যাকশন, রাশ টেনে দিল ৩৫ জনের ওপর!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ০১:০৪ পিএম

ইরানকে গোপনে সাহায্যের অভিযোগ! আমেরিকার কঠিন অ্যাকশন, রাশ টেনে দিল ৩৫ জনের ওপর!

ইরানকে গোপনে সাহায্য করার অভিযোগে এবার বড় পদক্ষেপ নিল আমেরিকা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ টিকিয়ে রেখেছে এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও তাদের অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে (আইআরজিসি) সহযোগিতা করছে।

গত বুধবার ট্রেজারি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তবে ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের—সেটা বিবৃতিতে বলা হয়নি। আমেরিকার ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন, তাদের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ এই নিষেধাজ্ঞা দিয়েছে।

জেনে নিন পুরো ব্যাপারটা কী?

ইরানের তেল বাণিজ্যের ওপর আগে থেকেই আমেরিকার একাধিক নিষেধাজ্ঞা আছে। কিন্তু তবুও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল পৌঁছাচ্ছে এবং দেশটি তেল বিক্রি করে টাকা পেতেও শুরু করেনি। আমেরিকার অভিযোগ, দেশি-বিদেশি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাহায্যে ইরান একটা ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ দাঁড় করিয়েছে। এই ব্যবস্থায় তৃতীয় পক্ষের মাধ্যমে তেল বিক্রির টাকা আন্তর্জাতিক ব্যাংকের অ্যাকাউন্টে রাখা হয় এবং সেখান থেকে সেই টাকা ইরানের প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসিকে দেওয়া হয়।

ইরানের তেল বাণিজ ও ব্যবসার দায়িত্বেই রয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং আইআরজিসি। যাদের ওপর এবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা সবাই ওই তৃতীয় পক্ষের অংশ। অর্থাৎ, আড়াল থেকে ইরানের তেল বিক্রির টাকা ইরান সরকার, তাদের প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসির কাছে পৌঁছে দিতে ওঁরা সাহায্য করেছেন।

গত কয়েক বছর ধরেই আমেরিকার নজর ছিল ইরানের তেল ব্যবসার ওপর। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি আরও গরম করে দিয়েছে। এরই মধ্যে গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ জারি করেছে আমেরিকা। ওয়াশিংটন বলেছে, তেহরানের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল রাখা হবে।