ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বড় রaid মালয়েশিয়ায়! ৪৯ অভিবাসী আটক, ৩৩৪ জনের জিজ্ঞাসাবাদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

বড় রaid মালয়েশিয়ায়! ৪৯ অভিবাসী আটক, ৩৩৪ জনের জিজ্ঞাসাবাদ

মালয়েশিয়ায় আবারও ইমিগ্রেশনের বড় অভিযান। দেশটির পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় বিশেষ তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশের ৪৯ জন অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। একইসঙ্গে সন্দেহভাজন আরও ৩৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) এই অভিযান চালায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পাহাং শাখার ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট। তাদের ১৪ জন কর্মকর্তা লিপিস জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়ে অবৈধভাবে বসবাস বা চাকরি করছেন—এমন সন্দেহে ওই সব ব্যক্তিকে ধরেন।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সন্দেহে মোট ৩৩৪ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্য থেকে ৪৯ জনকে আটক করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিদের একই আইনের ধারা ৫১(৫)(বি) অনুযায়ী ১৪ দিনের রিমান্ডে নিয়ে রাখা হয়েছে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত চলবে।

পাহাং ইমিগ্রেশন বিভাগ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, নিজ নিজ এলাকায় কোনো অবৈধ অভিবাসী থাকলে কর্তৃপক্ষকে জানিয়ে সহযোগিতা করুন।

বিভাগ আরও জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং যাঁরা তাদের আশ্রয় বা কাজ দিচ্ছেন—সবার বিরুদ্ধেই কঠোর ও আপসহীন আইনি ব্যবস্থা নেওয়া হবে।