ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বৃষ্টি থামল চট্টগ্রামে! খেলা নিয়ে দুশ্চিন্তা কেটে যাচ্ছে, এলো সুখবর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

বৃষ্টি থামল চট্টগ্রামে! খেলা নিয়ে দুশ্চিন্তা কেটে যাচ্ছে, এলো সুখবর

চট্টগ্রামসহ সারা দেশেই জারি বৃষ্টির দাপট। ঝড়-বৃষ্টিতে ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। চট্টগ্রামের আবহাওয়াও ছিল উপেক্ষার নয়। তবে সবশেষ খবরটা বেশ আশার!

সকালে যেমন বৃষ্টি চোখে পড়েনি চট্টগ্রামে, তেমনি দুপুর নেমেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখনই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে শুরু হয় শঙ্কা। কিন্তু এখন সেই বৃষ্টি অনেকটাই কমেছে। আর সুখবর হলো—উভয় দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফরা ইতিমধ্যে টিম হোটেল থেকে বাসে করে মাঠে চলে এসেছেন।

চট্টগ্রামের মাঠের ড্রেনেজ ব্যবস্থা চমৎকার। বৃষ্টি পুরোপুরি থামলেই দ্রুত খেলা শুরুর আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গতকালও চট্টগ্রামে সারাদিন বৃষ্টি হয়েছে। তবে সন্ধ্যার পর কমে। আজ সকালেও ছিল না বৃষ্টি। হুট করেই দুপুর ১২টার দিকে শুরু হয় টানা বৃষ্টি। যা এখনও আছে, তবে আগের তুলনায় কমেছে। আর মাঠে হাজির হয়েছেন দুই দলের খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফরা।

দেখে নেওয়া যাক, সিরিজের খবর: প্রথম ওয়ানডে জিতলেও পরের দুই ওয়ানডে হেরেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হার কিউইদের। ফলে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ১-০ লিডে আছে।

আর দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ এপ্রিল। তৃতীয় ম্যাচ ২ মে। মাঠ একটাই—মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।