এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধে জড়াবে কি না—এ বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।
ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে আলোচনা চলছে, তবে আমি এবং হাতে গোনা কয়েকজন ছাড়া এ সম্পর্কে আর কেউ জানে না।”
তিনি আরও বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে যুদ্ধ ঠিক কবে শেষ হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে।
ইরান প্রসঙ্গে এই মন্তব্যের পরদিনই ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়—জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণার পর তিনি ইতালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে নেবেন কি না। জবাবে তিনি বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এছাড়া যুক্তরাষ্ট্রে চলতি বছর অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরান অংশ নিলে তার কোনো আপত্তি নেই।