ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

উগান্ডায় একসাথে ২৩১ বিদেশি আটক, চাঞ্চল্য ছড়াল আন্তর্জাতিক মহলে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

উগান্ডায় একসাথে ২৩১ বিদেশি আটক, চাঞ্চল্য ছড়াল আন্তর্জাতিক মহলে

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় অবৈধ অভিবাসন ও সন্দেহভাজন কার্যক্রমের অভিযোগে এক বড় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মোট ২৩১ জন বিদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চল এবং রাজধানী কাম্পালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আটক কার্যক্রম সম্পন্ন করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৬৯ জন পুরুষ এবং ৬২ জন নারী রয়েছেন। অনেকের কাছেই বৈধ ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, কিছু ব্যক্তি চাকরির প্রতিশ্রুতি দিয়ে উগান্ডায় আসেন এবং পরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এছাড়া কিছু আটক ব্যক্তির বিরুদ্ধে সাইবার প্রতারণাসহ অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার সন্দেহও উঠেছে।

উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের আলাদা আলাদা ভাগে ভাগ করে জিজ্ঞাসাবাদ চলছে। যাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যাদের ভিসা সমস্যার কারণে আটক করা হয়েছে, তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

অভিবাসন ও নিরাপত্তা ইস্যুতে এই অভিযান উগান্ডায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।