ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মার্কিন সেনাদের গোপন তথ্য ফাঁস, কাঁপছে পেন্টাগন—পর্দার আড়ালে কার শক্তি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

মার্কিন সেনাদের গোপন তথ্য ফাঁস, কাঁপছে পেন্টাগন—পর্দার আড়ালে কার শক্তি

পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার দাবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সাইবার যুদ্ধের বিষয়টি। ‘হান্দালা’ নামে পরিচিত একটি গোষ্ঠী জানিয়েছে, তারা দুই হাজার ৩৭৯ জন মার্কিন সেনার নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
গোষ্ঠীটি নিজেদের বার্তায় দাবি করেছে, এই তথ্য প্রকাশ তাদের নজরদারি সক্ষমতার একটি স্পষ্ট প্রমাণ। বিভিন্ন সূত্র অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে শুধু নামই নয়, আরও সংবেদনশীল তথ্য থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকি পারিবারিক তথ্য, ঠিকানা এবং চলাচলের বিবরণও তাদের হাতে রয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট অঞ্চলে থাকা মার্কিন কর্মীদের কাছে হুমকিমূলক বার্তাও পাঠানো হয়েছে বলে জানা গেছে। সেখানে বলা হয়েছে, তারা সবসময় নজরদারিতে রয়েছে এবং যেকোনো সময় লক্ষ্যবস্তু হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি তথ্য ফাঁস নয়, বরং এটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির অংশ। এতে স্পষ্ট হচ্ছে, আধুনিক সংঘাতে শুধু অস্ত্র নয়, প্রযুক্তি ও তথ্যই হয়ে উঠছে সবচেয়ে বড় শক্তি।
অন্যদিকে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এত বড় সংখ্যক সেনার তথ্য একসঙ্গে ফাঁস হওয়ার দাবি তাদের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
পুরো ঘটনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে, আর এতে প্রমাণ হচ্ছে—চাপের মুখেও প্রতিপক্ষের জবাব দিতে সক্ষম শক্তি এখন আরও সুসংগঠিত।