এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালানোর পর পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। এর জবাবে ইরানও শুরু করে পাল্টা আক্রমণ। এরপর ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবস্থান লক্ষ্য করে তেহরান শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
এই পাল্টা হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আঘাতে মধ্যপ্রাচ্যের আটটি দেশে অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘাঁটি পুরোপুরি অচল হয়ে পড়েছে বলেও জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষয়ক্ষতির বিষয়ে কংগ্রেসের এক কর্মকর্তার মূল্যায়ন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মধ্যে পড়ে।
কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন, এসব ঘাঁটির কয়েকটি হয়তো আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। আবার অন্যদের মতে, কৌশলগত কারণে এগুলো দ্রুত মেরামত করে পুনরায় সচল করা জরুরি।
সব মিলিয়ে এই হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে বড় প্রশ্ন তৈরি করেছে।