ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানি তেল কিনলেই চীনকে শাস্তি আমেরিকার! এবার মুখ থুবড়ে পড়ল যুক্তরাষ্ট্র?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

ইরানি তেল কিনলেই চীনকে শাস্তি আমেরিকার! এবার মুখ থুবড়ে পড়ল যুক্তরাষ্ট্র?

ইরানের তেল কেনার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। কিন্তু এতেই থামেনি আমেরিকা, এবার কিন্তু পাল্টা জবাব দিতে ছাড়েনি বেইজিং।

চীন বলছে, অন্য দেশের ওপর নিজেদের আইন চাপিয়ে দেওয়ার এটা একটা অন্যায্য চেষ্টা মাত্র। আর তাই কঠোর ভাষায় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে তারা।

এর পরেই চীনের বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত অ্যাকশনে যায়। তারা জানিয়ে দেয়, এই মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে বিশেষ একটি আদেশ জারি করা হয়েছে। যার ফলে চীনা কোম্পানিগুলো সুরক্ষিত থাকবে।

এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন এই পদক্ষেপ নিল? বিশেষজ্ঞদের মতে, ইরানের তেল বাণিজ্য নিয়ে এটা আসলে বিশ্ববাজারে নিজের দাপট দেখানোর কৌশল। কিন্তু চীন সেটা মোটেও মানতে নারাজ। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটা তাদের নিজেদের সার্বভৌম সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ। আর তাই তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরও জানিয়েছে, ইরানি তেল কেনার অভিযোগে মোট পাঁচটি চীনা কোম্পানির ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তাতে কী এসে যায়? বেইজিংয়ের ভাষায়, কোনও চাপেই দমবে না চীন।