ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

যুদ্ধ এলো বুঝি! ইরানের কঠোর বার্তায় কাঁপল আমেরিকা-ইসরায়েল!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

যুদ্ধ এলো বুঝি! ইরানের কঠোর বার্তায় কাঁপল আমেরিকা-ইসরায়েল!

আবারও যুদ্ধ শুরু হতে পারে! বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে এমনই ইঙ্গিত দিল ইরান। তাদের সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গেই নতুন করে সংঘাত বাঁধার আশঙ্কা বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এই তথ্য প্রকাশিত হয়েছে।

ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি দেশটির ফার্স বার্তা সংস্থাকে যা বলেছেন, তা শুনলে অবাক হতে হবে। তিনি বলছেন, মার্কিন কর্মকর্তারা যা বলছেন আর করছেন, তা আসলে গণমাধ্যমনির্ভর খেলামাত্র। তাঁদের কথায় বাস্তব পরিস্থিতিকে বিকৃত করে দেখানো হচ্ছে।

কিন্তু কেন এই সব বক্তব্য? আসাদির ভাষ্য, এসবের আসল উদ্দেশ্য হলো তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং বাড়তি সংকট থেকে নিজেদের বের করে আনা।

শুধু যে ইঙ্গিত দিয়েছেন, তা নয়। আসাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় বা উসকানি দেয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী কঠিন জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র ভালো অবস্থানেই আছে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, আলোচনায় এখন অচলাবস্থা তৈরি হয়েছে এবং ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

এখন বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে চাপ বাড়াচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। তবে ইরানও পিছিয়ে নেই। তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করে যাচ্ছে এবং ন্যায্য অবস্থানে অনড় রয়েছে।

ইরান শান্তি চাইলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো আগ্রাসনের মুখে তারা দাঁড়িয়ে থাকবে না। আর এই দৃঢ় অবস্থানই পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।