ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানকে আবার হামলার হুমকি ট্রাম্পের! উত্তপ্ত পরিস্থিতি, চরম উদ্বেগ বিশ্বজুড়ে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

ইরানকে আবার হামলার হুমকি ট্রাম্পের! উত্তপ্ত পরিস্থিতি, চরম উদ্বেগ বিশ্বজুড়ে

আবারও শুরু হলো যুদ্ধের গুঞ্জন! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুমকি দিয়ে দিলেন ইরানকে। তিনি বলেছেন, ইরান সামান্য ‘দুর্ব্যবহার’ করলেই নতুন করে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা চরমে পৌঁছেছে।

অন্য দিকে ইরান কিন্তু কূটনীতির পথে সমাধান খুঁজতে চাইছে। তারা যুদ্ধ বন্ধে একটি কাঠামোগত চুক্তির খসড়া তৈরি করে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। ইতিমধ্যে তেহরান একটি হালনাগাদ প্রস্তাব দিয়েছে, যেখানে এক মাসের মধ্যে সমঝোতা করার লক্ষ্য জানানো হয়েছে।

ইরানের সেই প্রস্তাবে বড় বড় কথা আছে। তারা বলছে, হরমুজ প্রণালি আবার চালু করতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে এবং পুরো অঞ্চলে যেন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হয়। পাশাপাশি পরবর্তী ধাপে পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে তারা।

কিন্তু ট্রাম্পের হুমকির বাণী যেন সব কূটনৈতিক সম্ভাবনার ওপর পানি ঢেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এমন আগ্রাসী মনোভাবে কূটনীতি এগোবে না। শান্তি চাইলে ইরানের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে আলোচনার টেবিলে বসা ছাড়া আর কোনো উপায় নেই বলে মত তাঁদের।