ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মিনারেল ওয়াটারে গোসল করেন রণবীর সিং! ‘গুন্ডে’ সিনেমার সেটের গোপন রহস্য ফাঁস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

মিনারেল ওয়াটারে গোসল করেন রণবীর সিং! ‘গুন্ডে’ সিনেমার সেটের গোপন রহস্য ফাঁস

বলিউড তারকাদের বিলাসিতা নিয়ে মাঝে মধ্যেই শোনা যায় নানা গল্প। কিন্তু এবার যে তথ্য সামনে এলো, তাতে চমকে যাবেন আপনিও। শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা রণবীর সিং সাধারণ পানি ছেড়ে মিনারেল ওয়াটার বা বোতলজাত পানি দিয়ে গোসল করেন!

কীভাবে এলো এমন তথ্য? সম্প্রতি ঋদ্ধিমা সামন্ত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, বলিউডের অনেক তারকাই শুটিং সেটে অদ্ভুত সব আবদার করেন। কেউ কেউ গোসলের জন্যও শর্ত দেন – শুধু মিনারেল ওয়াটার বা সুপেয় পানি দিয়ে গোসল করবেন। আর সেক্ষেত্রে প্রযোজকদের আলাদা করে ট্রাক ভর্তি পানির ব্যবস্থা করতে হয়।

এই ভিডিওর নিচে বলিউডের পরিচিত মুখ ওরহান আত্রামানি (ওরি) মজা করে মন্তব্য করেন, ‘গোপন কথা প্রকাশ করে দিলে তো! তাই তোমাদের সঙ্গে চুক্তি করেছিলাম। এখন আইনজীবী দিয়ে কথা বলাবো, দাঁড়াও।’

ওরির এই মন্তব্যে সবাই হাসলেও আসল চমক আসে কমেন্ট বক্সের অন্য এক ব্যক্তির মন্তব্যে। তিনি দাবি করেন, তিনি রণবীর সিং অভিনীত ‘গুন্ডে’ সিনেমার কস্টিউম বিভাগে কাজ করেছিলেন। তাঁর লেখা, ‘ভোর ৬টার দিকে রণবীরের সহকারীকে বড় বড় মিনারেল ওয়াটারের বোতল ভ্যানিটি ভ্যানে নিয়ে যেতে দেখতাম। অভিনেতা ওই পানি দিয়েই গোসল সারতেন।’

এখন বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, তারকাখ্যাতির বিড়ম্বনা। কেউ আবার একে অপচয় বলে মনে করছেন। তবে রণবীর সিং বা তাঁর টিম এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

মিনারেল ওয়াটারে গোসল – বিলাসিতা নাকি বায়না? এটা আপনিই ঠিক করুন।