ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

সৌদিতে বড় ধাওয়া! এক সপ্তাহে ২৬ হাজারের বেশি বিদেশি আটক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

সৌদিতে বড় ধাওয়া! এক সপ্তাহে ২৬ হাজারের বেশি বিদেশি আটক

সৌদি আরবে অবৈদ্ধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো হলো ঝাঁটার মতো অভিযান। মাত্র এক সপ্তাহে বহিষ্কার করা হয়েছে প্রায় ১৫ হাজারকে। আর গ্রেপ্তার আরও ১১ হাজারের বেশি!

গালফ নিউজ জানিয়েছে, গত ২৩ থেকে ২৯ এপ্রিল সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে মোট ১৪ হাজার ৮৫৫ জনকে বহিষ্কার করেছে। পাশাপাশি আরও ১১ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ২৪৪ জন আবাসন আইন, ৩ হাজার ৫৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন আর এক হাজার ৫১৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছেন।

শুধু তাই নয়, অবৈধভাবে সৌদিতে ঢোকার চেষ্টার অভিযোগে আরও এক হাজার ৩৩০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪৩ শতাংশই ইয়েমেনি নাগরিক, আর ৫৪ শতাংশ ইথিওপিয়ার।