এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার উত্তেজনার মাঝেই সরগরম দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তৃষা কৃষ্ণন। তিনি গিয়ে হাজির হয়েছেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে! দিনটি ৪ মে – একদিকে থালাপতি বিজয়ের দলের জোর কদমে এগোনো, অন্যদিকে এই দিনেই তৃষার ৪৩তম জন্মদিন। আর মন্দিরে পা দেওয়া মাত্রই শুরু হয়ে গেল ভক্তদের নানা জল্পনা-কল্পনা!
শনিবার (৪ মে) সকালে কোনো আগাম ঘোষণা ছাড়াই তিরুপতি মন্দিরে পৌঁছে যান তৃষা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি নিষ্ঠার সঙ্গে পূজা দিচ্ছেন। একদল ভক্তের মন্তব্য, থালাপতি বিজয়ের নির্বাচনী জয়ের জন্যই হয়তো প্রার্থনা করতে এসেছেন তৃষা!
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই থালাপতি ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টুইট-টিপ্পানি চলছে। তবে সরাসরি কিছু বলেননি কেউ। কিন্তু কাকতালীয়ভাবে, বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার দিনটাই তৃষার জন্মদিন – তাই আগ্রহটা আরও বেড়ে গেছে।
খবরের এ অংশটুকুও জরুরি – প্রথমবার রাজনীতিতে নেমেই তোলপাড় ফেলে দিয়েছেন থালাপতি বিজয়। তাঁর দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এখন পর্যন্ত ক্ষমতাসীন ডিএমকে-কে পেছনে ফেলে অনেক আসনে এগিয়ে। আর এই সাফল্য তাঁকে মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অভিনেতা থেকে সফল রাজনীতিক হিসেবে বিজয়ের এই উঠে আসা দক্ষিণ ভারতের ইতিহাসে সত্যিই এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই উল্লাসের মাঝেই তৃষার মন্দিরযাত্রা যেন জল্পনার বীজ বুনে দিল। এখন দেখার, চূড়ান্ত ফলে ঠিক কতদূর যায় থালাপতি, আর সেই সঙ্গে কী ইঙ্গিত মেলে নায়িকার মন্দিরযাত্রায়!