ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বিশ্বে প্রথমবারের মতো অটিজম-বান্ধব টাইলস “নিউরোটাইলস” নিয়ে এলো ডিবিএল সিরামিকস


এনবিএস ডিজিটাল ডেস্ক     প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

বিশ্বে প্রথমবারের মতো অটিজম-বান্ধব টাইলস “নিউরোটাইলস” নিয়ে এলো ডিবিএল সিরামিকস

অটিজম থাকা শিশুদের জন্য বিশেষভাবে উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্বের প্রথম অটিজম-ফ্রেন্ডলি টাইলস “নিউরোটাইলস” বাজারে এনেছে DBL Ceramics। ছয় মাসের গবেষণার ভিত্তিতে তৈরি এই উদ্যোগে শিশুদের মানসিক স্বস্তি ও আচরণগত সহায়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

অটিজম বিষয়ে বিশ্বজুড়ে প্রায় ৬৮.১ মিলিয়ন শিশু বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তাদের বসবাস ও শেখার পরিবেশ সবসময় সেই চাহিদা অনুযায়ী তৈরি করা হয় না। এই বাস্তবতাকে সামনে রেখে “ডিজাইনড ফর লাইফ” দর্শন থেকে নতুন ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন তৈরি করেছে DBL Ceramics।

ছয় মাসব্যাপী এই গবেষণায় শিশুদের পছন্দ, আচরণ এবং মানসিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়। এতে অংশ নেন চিকিৎসক, মনোবিজ্ঞানী, শিক্ষক ও ডিজাইনাররা। পাশাপাশি কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরাও যুক্ত ছিলেন।

গবেষণায় দেখা যায়, অটিজম থাকা শিশুরা সাধারণত হালকা রং, সহজ টেক্সচার এবং পুনরাবৃত্ত প্যাটার্নে বেশি স্বস্তি অনুভব করে। এসব উপাদান তাদের মনোযোগ বাড়াতে, অস্থিরতা কমাতে এবং স্ব-নিয়ন্ত্রণে সহায়তা করে। এই বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তিতেই তৈরি হয়েছে “নিউরোটাইলস”।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু একটি পণ্য নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজাইন দৃষ্টিভঙ্গি তৈরি করাই তাদের মূল লক্ষ্য। এজন্য তারা পুরো গাইডলাইনটি ওপেন-সোর্স করেছে, যাতে যে কেউ এটি ব্যবহার করে অটিজম-বান্ধব ঘর, স্কুল বা পাবলিক স্পেস ডিজাইন করতে পারে। গাইডলাইনটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে: https://neurotiles.dblceramics.com/

এ বিষয়ে ডিবিএল সিরামিকস এর চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, যদি অটিজম থাকা একটি শিশুও নিজের ঘরে প্রথমবারের মতো স্বস্তি পায়, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসন নকশায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।