ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ক্রুইফের ৩৬ গোলের রেকর্ড ভাঙতে আর কট্টি? বিশ্বকাপের আগে বড় চমক!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

ক্রুইফের ৩৬ গোলের রেকর্ড ভাঙতে আর কট্টি? বিশ্বকাপের আগে বড় চমক!

আর মাত্র ৩৬ দিন! হ্যাঁ, ঠিক শুনেছেন। ২০২৬ বিশ্বকাপের মেগা উৎসব শুরু হতে আর সময় হাতে মাত্র ৩৬ দিন। আর এই বিশেষ কাউন্টডাউনেই ফিফা স্মরণ করিয়ে দিল নেদারল্যান্ডসের মহাতারকা জোহান ক্রুইফের সেই অবিশ্বাস্য রেকর্ডের কথা, যা এখনও অটুট।

মজার ব্যাপার হলো, সংখ্যাটাও ৩৬– ঠিক যত দিন বাকি বিশ্বকাপ শুরু হতে। ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে ডাচ কিংবদন্তি ক্রুইফ প্রতিপক্ষের পোস্টে মোট ৩৬টি গোলের সুযোগ তৈরি করেছিলেন। একটা বিশ্বকাপের এক আসরে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ, যা কোনো ফুটবলার করতে পারেননি!

দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার ম্যারাডোনা। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে তিনি ২৭টি সুযোগ তৈরি করেছিলেন– ক্রুইফের চেয়ে ৯টি কম।

ক্রুইফ তাঁর ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেন। শুধু তাই নয়, সুইডেনের বিপক্ষে ম্যাচে তিনি ১২টি সফল ড্রিবলিং করেছিলেন, যার মধ্যে ছিল সবার জানা সেই বিখ্যাত ‘ক্রুইফ টার্ন’।

আর জানেন কি? বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে ক্রুইফের চেয়ে বেশি ড্রিবলিং করার কীর্তি আছে মাত্র তিনজনের। নাইজেরিয়ান তারকা জে জে ওকোচা ১৯৯৪ সালে ইতালির বিপক্ষে করেন ১৫টি। দ্বিতীয় স্থানে আছেন জাইরজিনহো (১৯৭০, উরুগুয়ের বিপক্ষে ১৩টি) এবং পল কোয়েন (১৯৯০, ক্যামেরুনের বিপক্ষে ১৩টি)।

তিনি মাঠ ছেড়েছেন অনেক আগে, কিন্তু রেকর্ডগুলো এখনও তরুণ তারকাদের চ্যালেঞ্জ জানিয়ে চলেছে। এবারের বিশ্বকাপে কেউ কি ক্রুইফের ৩৬ সুযোগের মাইলফলক ছুঁতে পারবেন? উত্তর হয়তো জানবে আগামী কয়েক সপ্তাহ!