ঢাকা, শনিবার, মে ৯, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আইপিএল প্লে-অফে কোন ৪ দল? কে আছে এগিয়ে, কার সামনে কোন সমীকরণ?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

আইপিএল প্লে-অফে কোন ৪ দল? কে আছে এগিয়ে, কার সামনে কোন সমীকরণ?

ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আইপিএলের প্লে-অফের দিকে। চলতি মরসুমে ইতিমধ্যেই পড়েছে ৪৮টি ম্যাচ। চার দল বাদে প্রতিটি দলই ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। এখন পুরোদমে জমে উঠেছে প্লে-অফের লড়াই। পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বোঝা যাচ্ছে, অন্তত তিন দল প্রায় উঠেই গেছে। আরেক দলের জায়গাও প্রায় নিশ্চিত। মানে খুব বড় অঘটন না ঘটলে প্লে-অফের চার দল নিয়ে আর কিছুটা হলেও ধারণা পাওয়া যাচ্ছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক, কোন দল কতটা এগিয়ে আর কার কী লাগছে।

শীর্ষে পাঞ্জাব কিংস
৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে পাঞ্জাব। আরেকটা ম্যাচ জিতলেই প্রায় প্লে-অফ নিশ্চিত। আর দুটো জিতলে তাহলে তো কোনো প্রশ্নই থাকল না। বাকি আছে হায়দরাবাদ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু আর লখনৌয়ের বিরুদ্ধে লড়াই।

হায়দরাবাদ ও রাজস্থানও কাঁটায় কাঁটায়
দুটো দলেরই ১০ ম্যাচে ১২ পয়েন্ট। একটা করে ম্যাচ জিতলেই প্লে-অফ প্রায় নিশ্চিত হয়ে যাবে। হায়দরাবাদ খেলবে পাঞ্জাব, গুজরাট, চেন্নাই ও বেঙ্গালুরুর সঙ্গে। আর রাজস্থানের বাকি ম্যাচ গুজরাট, দিল্লি, লখনৌ ও মুম্বাইয়ের বিপক্ষে।

বেঙ্গালুরুও দারুণ ফর্মে
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। ওরাও ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে। রান রেট এত ভালো যে লখনৌ, মুম্বাই, কলকাতা, পাঞ্জাব আর হায়দরাবাদের মধ্যে যেকোনো এক বা দুটো ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত।

এই চার দল এখন সবার চেয়ে এগিয়ে। কিন্তু শেষ সময়ে হিসেব গুলিয়ে দিতে পারে আরও তিন দল।

গুজরাট, চেন্নাই ও দিল্লি – মরতে না বাঁচতে
দৌড়ে টিকে থাকতে গুজরাট, চেন্নাই আর দিল্লিকে কম করে দুটো ম্যাচ জিততেই হবে। গুজরাটের সামনে চ্যালেঞ্জ—রাজস্থান ও হায়দরাবাদের মতো শক্ত দল। তবে কলকাতা আর চেন্নাইয়ের বিপক্ষে লড়াই তুলনামূলক সহজ।

কলকাতার আশা মরীচিকা?
৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কলকাতা পুরোপুরি লড়াই ছাড়েনি, কিন্তু সুযোগ খুবই কম। প্লে-অফে উঠতে গেলে ন্যূনতম ১৪ পয়েন্ট চাই, ভালো হয় ১৬ পেলে। এক্ষেত্রে বাকি সব ম্যাচ জিততে হবে আজিঙ্কা রাহানের দলকে। তাদের কাছে এখন প্রতিটি ম্যাচই মরণবাঁচন।

মুম্বাইয়ের ক্ষীণ আশা
৪টি ম্যাচের সব ক’টিতে জিতলে মুম্বাই পৌঁছতে পারে ১৪ পয়েন্টে। তবে সেখানেও অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ চতুর্থ স্থানের দলগুলোর পয়েন্ট এখন ১২। তাই মুম্বাইয়ের পথ সহজ নয়।

লখনৌ তো ছিটকেই গেল
৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লখনৌ। কোনো আশা আর অবশিষ্ট নেই। তারা প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে।

এবার দেখার, এই সমীকরণের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত কোন চার দল পায় প্লে-অফের টিকিট। একদিন বাদেই শুরু হবে আরও জমাট লড়াই।