এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

অবশেষে অপেক্ষার প্রহর শেষ। প্রকাশ পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। ইউটিউবে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ভক্তদের উন্মাদনা। তবে এই উত্তাপের মাঝে সবার নজর কেড়েছে ছবির নায়িকা সাবিলা নূরের এক আবেগঘন স্ট্যাটাস।
টিজারের একটি কোলাজ ছবি পোস্ট করে নিজের মুগ্ধতা লুকোতে পারেননি সাবিলা। শাকিব খানের লুক আর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে তিনি লেখেন, ‘এত বড় আর স্মরণীয় একটি প্রজেক্টের অংশ হয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছি।’
এরপর সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘শাকিব খান, মানুষ হিসেবে আপনি অনন্য। কাজের প্রতি আপনার একাগ্রতা আর আপনার তৈরি ইতিহাস নিজের পরিচয় নিজেই দেয়। এই বিশেষ জিনিসটির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি মন থেকে কৃতজ্ঞ।’
১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিবকে দেখা গেছে একদম ভিন্ন আর ধ্বংসাত্মক লুকে। কনসার্ট জমানো থেকে শুরু করে ধুন্ধুমার অ্যাকশন—সব মিলিয়ে জানান দিয়েছেন নিজের মেগাস্টার ইমেজের।
টিজার দেখে পরিষ্কার, এবার দর্শক পেতে যাচ্ছে গান, উন্মাদনা আর বিনোদনের ভিন্ন এক স্বাদ। একজন রকস্টারের জীবন আর সংগ্রামের গল্প নিয়েই তৈরি হয়েছে এই মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার।